শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৩৩ পিএম, ২০২৬-১১-১৬
আসাদুজ্জামান বাদল,(নরসিংদী): নরসিংদী সদর উপজেলাকে আধুনিক, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফারুক উদ্দিন ভূঁইয়া। তিনি নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ছিলেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ট্রাস্টি বোর্ডের সদস্য এবং গাবতলি ঈদগাহ ও কবরস্থানের সেক্রেটারি হিসেবেও যুক্ত রয়েছেন। তিনি চিনিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মধু ভুঁইয়ার সুযোগ্য উত্তরসূরী হিসেবে এলাকায় সুপরিচিত। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তাঁর লক্ষ্য—আধুনিক অবকাঠামো, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সদর উপজেলাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তর করা। ফারুক উদ্দিন ভূঁইয়া বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে নরসিংদী সদর উপজেলার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান। ব্যক্তিগত জীবনেও তাঁর পরিবারের সদস্যদের সহযোগিতা ও অনুপ্রেরণা তাঁর পথচলার গুরুত্বপূর্ণ শক্তি। পরিবারকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি সদর উপজেলাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। বর্তমানে আলহাজ্ব ফারুক উদ্দিন ভূঁইয়া রয়েছেন জনপ্রিয় তাই এগিয়ে । তার পরিবার নরসিংদী সদরের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার । নরসিংদী সদর উপজেলার জনগণের কল্যাণে আজীবন তারা কাজ করছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited