শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৬ পিএম, ২০২১-০৬-২৮
মোহাম্মদ ইসমাইল হোসেন,(ব্রাহ্মণবাড়িয়া) আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তবর্তী উপজেলা হিসেবে করোনার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা মানুষের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান কোন প্রস্তুতি।আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে যাত্রী আসা অব্যাহত রয়েছে।
ভারতে অবস্থানরত বাংলাদেশী যাত্রী, বাংলাদেশে কর্মরত ও পড়াশুনা করতে থাকা ভারতীয় নাগরিকরা বিশেষ অনুমতি নিয়ে প্রতিদিন এ বন্দর দিয়ে ফিরছেন।এতে করে করোনার ঝুঁকিতে রয়েছে সীমান্তবর্তী আখাউড়া উপজেলার মানুষ।জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে ২৭ জুন পর্যন্ত আখাউড়ায় করোনা আক্রান্ত হয়েছে তিন’শ ২৪ জন এরমধ্যে সুস্থ হয়েছে দুই'শ ৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।সীমান্তবর্তী উপজেলা হওয়ায়, করোনার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা এই উপজেলার মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিতে কতটা প্রস্তুত।
এব্যপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুর রহমান জানান আমাদের আখাউড়ায় ৬টি বেড প্রস্তুত আছে, আমরা ৬ জনকে চিকিৎসা দিতে পারবো এর বেশি যদি হয় তাহলে আমাদের পক্ষে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে, সে ক্ষেতরে আমাদেরকে ব্রাহ্মনবাড়িয়া অথবা অন্য জায়গায় রেফার করতে হবে, তাছাড়া আমরা মুটামুটি প্রস্তুত আছি।
আখাউড়ার ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য আর এই আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সে দেশ থেকে বাংলাদেশী যাত্রী আসা অব্যাহত রয়েছে। যে কারণে একটা শঙ্কা থেকেই যায়।আজ সোমবার দুপুর পর্যন্ত ৬ জন যাত্রী'সহ এই স্থলবন্দর দিয়ে এক হাজার ৯৯১ জন দেশে ফিরছেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
এর মধ্যে এ স্থলবন্দর দিয়ে ভারতফেরত ৭০ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। অবশ্য ভারতফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। ভারত ফেরত এসব যাত্রীদের বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুর রহমান বলেন যতজন যাত্রী আসতেছে আমরা সবার স্যামপল নিয়ে ঢাকা পাঠাইতেছি পরীক্ষার জন্য এবং প্রত্যাককে পুলিশ পাহারায় কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে যেন আখাউড়ার মানুষের সাথে সংস্পর্শে আসতে না পারে।
উল্লেখ ভারতে করোনার প্রকোপ ভেরে যাওয়ায় গত ২৬শে এপ্রিল থেকে দেশটির সাথে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার তবে বিশেষ অনুমতি নিয়ে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশী যাত্রীরা।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited