শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৯ পিএম, ২০২১-০৭-০২
মোহাম্মদ শাহ্ আলম শফি কুমিল্লা ব্যুরো : কুমিল্লায় এক পোষাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম মোঃ আজাদ (২৪)।
সে পেশায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালক। শুক্রবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী।
অভিযোগের সূত্রেমতে, কুমিল্লা ইপিজেডের একটি পোষাক কারখানায় চাকরী করেন সীমা আক্তার (১৬) ( ছদ্মনাম)। গত বুধবার অফিসছুটি শেষে বাড়ী যাওয়ার পথে ইপিজেডের ১নং ফটক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় উঠেন সীমা। তার বাড়ী নগরীর দিশাবন্দ এলাকায়। পথে কালিকাপুর চৌমহুনী এলাকায় হঠাৎ করে অটোরিক্সাটি থামিয়ে চালক আজাদ বলেন অটোরিক্সাটি নষ্ট হয়ে গেছে। এ সময় ভাড়া
দিতে গেলে চালক আজাদ যাত্রী সীমাকে জাপটে ধরেন। এ সময় ধর্ষনে ব্যর্থ হয়ে সীমাকে গলা চেপে ধরে। এতে সীমার চোখ দিয়ে রক্ত বের হয়।সীমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন বৃহস্পতিবার কিশোরীর মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অটোরিক্সা চালক মোঃ আজাদকে গ্রেফতার করে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ।
অভিযুক্ত মো. আজাদ নগরীর ২০ নং ওয়ার্ডের উনাইসার গ্রামের সেলিম মিয়া ও পেয়ারা বেগমের ছেলে। সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) দেবাশীষ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোর মা থানায় অভিযোগ করলে ইপিজেড পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা সন্ধ্যায় অভিযান চালিয়ে আজাদকে গ্রেফতার করে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে প্রেরণ করলে বিচারক মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী আসামী আজাদকে কারাগারে প্রেরণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited