শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২১-০৭-০৩
মোহাম্মদ শাহ্ আলম শফি : কুমিল্লা জুড়ে কঠোর লকডাউন চলছে। কুমিল্লা জেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে জেলায় ৪৫টি মোবাইল কোর্ট, সেনাবাহিনীর ১২টি টিম, পুলিশের ৫৬টি টিম, বিজিবির ৫ টিম, আনসারের ৪ টিম কাজ করছে । এদিকে ১ জুলাই বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত কুমিল্লাবাসীকে সচেতন করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়কসহ উপজেলা থেকে শহর মুখি যেমন কুমিল্লা -–শালদা সড়ক,কুমিল্লা বুড়িচং- ব্রাক্ষণ পাড়া সড়ক , বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রধান সড়কগুলি এবং বাজার পরিদর্শন করেছেন। অবৈধ ভাবে দোকানপাট,সি এন জি অটোরিক্সা,হোন্ডা চালককে জেল জরিমানাও করেছে ।
লকডাউনের প্রথম দিন সকাল থেকে গতকাল শনিবার প্রশাসনের বিভিন্ন বাহিনী কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা ঘুরে দেখেন। এ সময় নানাহ কাজে বের হওয়া মাসুষজনকে বাড়ি ফিরিয়ে দেন ও চলাচলকৃত মোটর চালিত যানবাহকেও ফিরিয়ে দেন। কুমিল্লা নগরীর রাজগঞ্জ ও চকবাজার পরিচালকদের সাথে কথা বলে মানুষের নিত্য প্রয়োজনীয় পন্যসামর্গ্রী খোলাস্থানে স্বাস্থ্যবিধি মেনে বিক্রয়ের ব্যবস্থা করেন প্রশাসনের কর্তা ব্যাক্তিরা বলেন মানুষের জীবন বাচাঁতে লকডাউন দেওয়া হয়েছে, করোনা ভাইরাসের সংক্রামন রোধে সকলকে নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মানতে হবে। তারা আরো বলেন, সকল গণপরিবহন বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কুমিল্লা থেকে কোন গণপরিবহন চলাচল করছে না। নির্দেশনা অনুযায়ী জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষজন প্যাডেল চালিত রিক্সা ব্যবহার করছেন । অটো ও মোটর চাািলত রিক্সা বন্ধে আইনশৃংখলা বাহিনীকে নজরদারি কঠোর নজরদারি দিয়ে আসছে। হোটেল বেকারি গুলো স্বাস্থ্যবিধি মেনে পার্সেল সার্ভিস দিয়ে আসছে। নগর পরিদর্শনকালে জরুরী কাজে বের হওয়া মানুষজন মাস্ক ব্যবহার করছেন। জেলা প্রশাসনও বিভিন্ন আইন প্রয়োগকারি সংস্থার প্রচেষ্টায় কুমিল্লার মানুষ লকডাউন পালন করে আসছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited