শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৪ পিএম, ২০২১-০৭-০৫
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ ঘনিয়ে আসছে পবিত্র ঈদ-উল আযহা। প্রস্তুত হচ্ছে নানা প্রজাতির ষাড় গরু। ক্রেতারাও শুরু করেছেন ষাড় গরু দেখা। ঈদ-উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ছাব্বিশা গ্রামে নিজ বাড়ীতেই একটি বাহামা জাতের গরু প্রস্তুত করেছেন আব্দুল মান্নান এর সন্তান সরোয়ার হোসেন । ষাড়টির দাম হাকাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা। গরুটি একনজর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাঁর বাড়িতে। দূর-দূরান্ত থেকে আসছেন অনেকেই।
এবার কোরবানিতে বাড়ী থেকেই গরুটি বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন সরোয়ার হোসেন । গরুটি আনুমানিক প্রায় ৬২৫ কেজি ওজন হবে।মাংস হিসেবে সাড়ে তিন লাখ টাকা দাম হাকাচ্ছেন। চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় গরুটি এখনো তার বাড়ীতে আছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ছাব্বিশা গ্রামের আব্দুল মান্নান এর ছেলে সরোয়ার হোসেন নিজ বাড়িতে নিজ সন্তানের মতো করে সাড়ে তিন বছর ধরে পালন করে আসছে গরুটি। গরুটি শান্ত প্রকৃতি হওয়ায় গরুটিকে শান্ত বাবু বলে ডাকে।
সরোয়ার হোসেন বলেন, স্থানীয় হাটে এ ধরনের গরুর চাহিদা থাকলেও কাঙ্খিত দাম পাওয়া দুষ্কর। তাই তিনি এবার নিজ বাড়ী থেকেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, গরুটির আনুমানিক ওজন ৬২৫ কেজি হতে পারে। গরুটির রং সাদা কালো। তিনি আরও বলেন, যদি কেউ গরুটি ক্রয় করতে চান তাহলে আমার মোবাইল নং ০১৩০৪৩৯৭৫৯৮,০১৭০৪৪৫০৯১৩ যোগাযোগ করতে পারেন।
তিনি আরও বলেন, আমি গরুটিকে প্রতিদিন দেশীয় খাবার খাওয়াইছি। মোটাতাজা করানোর ক্যামিক্যাল জাতীয় কোন খাবার খাওয়াইনি।
এবিষয়ে সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গরুটি প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছে সরোয়ার হোসেন । গরুটি দেখতেও অনেক সুন্দর। প্রানী সম্পদ অফিস থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited