শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২৪ পিএম, ২০২১-০৭-০৮
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করেও কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের। মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পর দিন বুধবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। গত চব্বিশ ঘণ্টায় উপজেলায় ২৯ জনের মধ্যে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার ৩৮ এর কাছাকাছি; এবং গত ৪৮ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়।
গত ৭ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে একযোগে তিনিও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা গ্রহণ করে হোমনায় কোভিড-১৯ টিকা কর্মসূচির উদ্বোধন করেছিলেন। করোনা আক্রান্ত হওয়ার আগে ফ্রন্টলাইনের করোনা যোদ্ধাখ্যাত ডাক্তার ছালাম সিকদার প্রশাসনিক সকল দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কক্ষে বসে প্রতিদিন সকাল থেকে গড়ে ১/১৫০, তার ওপরেও রোগী দেখেছেন।
ডা. ছালাম সিকদার ৭ ফেব্রুয়ারি টিকা গ্রহণের পর যথারীতি ২ মাস বিরতিতে ৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ গ্রহণও সম্পন্ন করেছিলেন। দ্বিতীয় ডোজ গ্রহণের দুই মাস পর করোনায় আক্রান্ত হলেন তিনি। টিকা গ্রহণ করেও ডাক্তারের করোনা আক্রান্তের খবরে অনেকের মাঝেই নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
ডাক্তার ছালাম সিকদার সর্বশেষ ৫ জুলই সোমবার বেলা তিনটার দিকে হাসপাতালে রোগী দেখা শেষ করে এবং প্রশাসনিক দায়িত্ব পালনকালে কিছুটা জ¦রজ¦র ভাবসহ অস্বস্তি বোধ করতে থাকেন। পরে বাসায় চলে যান। এরই মধ্যে শরীর ম্যাজম্যাজে ও খুঁচখুঁচে কাঁশি দেখা দিলে মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরীক্ষার জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুন দেন। পর দিন বুধবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, ‘প্রথম ডোজ নিয়েছিলাম ০৭ ফেব্রুয়ারি ২১ এবং দ্বিতীয় ডোজ নিয়েছিলাম ০৮ এপ্রিল ২১ইং তারিখে। বর্তমানে শরীর ব্যথা, সামান্য জ্বর, মাথাব্যথা, প্রচণ্ড দুর্বলতা, আর নাকে কোনো গন্ধ পাচ্ছি না। দোয়া করবেন।’
বুধবার হোমনায় গত চব্বিশ ঘণ্টায় ২৯ জনের মধ্যে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার ৩৮ এর কাছাকাছি ; এবং গত ৪৮ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে মোট ২১১৫ জনের। এদের মধ্যে ৩৯২ জন করোনা পজেটিভ, সুস্থ হয়েছেন ৩৪৩ জন এবং মারা গেছেন ৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৩৯ জন। উপজেলার ৮৮৪৭ জনকে করোনা টিকার প্রথম ডোজ এবং ৫৮৯৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited