শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৯ পিএম, ২০২১-০৭-০৮
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: কভিড-১৯ এর ভয়াবহ অবস্থায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় কর্মহীন, অসহায়, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাঙ্গরা বাজার থানা যুবলীগ।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায় ও সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র অর্থায়নে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা বাজারে প্রায় ১৫০টি অসহায়, দু:স্থ পরিবারের মাঝে পাঁচ কেজি আম, এক কেজি চিড়া, আধা কেজি মুড়ি বিতরণ করা হয়।
বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খাঁনের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ তমাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় কুমিল্লা জেলার সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ জাহান সরকার, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ জালাল, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মোল্লা রেজাউল, আল-আমিন, বাংলা কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক শাহিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited