শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৫৬ পিএম, ২০২১-০৭-০৯
রোকনুজ্জামান সবুজ,জামালপুর জামালপুর ॥ টানা গত কয়েক দিনের অবিরাম ভারী বর্ষণে দেশের নদ নদীতে পানি বৃদ্ধির ফলে জামালপুরের ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়নের সভারচর,গায়েন পাড়া,মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি স্থানে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ভাঙ্গনের ফলে এলাকার জনবসতি আতংকের মধ্যে রয়েছে।
জানাগেছে, ব্রহ্মপুত্র নদ থেকে শুষ্ক মৌসুমে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বর্ষা মৌসুমে নদীর তলদেশে ঘূর্ণবর্তার সৃষ্টি হয়েছে যার ফলে নদীর তীরবর্তী এলাকায় এ বছর নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে সভার চর গায়েন পাড়া, মোহাম্মদপুর, চর মোহাম্মদপুর এলাকার জনবসতিরা আতংকের মধ্যে দিনাতিপাত করছে।
নদীর তীরবর্তী জনপদ রাস্তা-ঘাট,মসজিদ,মাদরাসা মোহাম্মদপুরে একমাত্র নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী থেকে কোয়ার্টার কিলোমিটার দূরত্বের কম হওয়ায় বিদ্যালয়টি হুমকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি পরিবার তাদের বাড়ি ঘর ভাঙ্গনের আশংকায় অন্যত্র সরিয়ে নিয়েছে। .jpg)
মিছিরন বিবি জানান, আমার বিয়ের পর এই নদী ভাঙ্গনের ফলে পঁচিশ বছর মোহাম্মদপুর বাপের বাড়িতে ছিলাম আবার গত দশ বছর ধরে বাড়ি করে বসবাস করছি আবারও নদী ভাঙ্গনের কবলে পড়ছি এখন আমরা কোথায় যাব আল্লাহ ছাড়া কেহই জানেনা। মোহাম্মদপুর মগর আলী,নূরুল ইসলাম,আলী হোসেনসহ বসতবাড়ি ব্রহ্মপুত্র ভাঙ্গনের ফলে বাড়িঘর ভেঙ্গে অন্যত্র নেয়া শুরু করেছে।
গোয়ালের চর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন জানান- সভারচর গায়েন পাড়া নূরলের দশটি পরিবার ইতিমধ্যে ঘর বাড়ি অন্যত্র নিয়ে চলে যায়। ওই পরিবারের সদস্যরা অন্যের বাড়িতে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও নদী ভাঙ্গনের ফলে কৃষকরা তাদের রোপনকৃত পাট কাটার উপযুক্ত সময় হওয়ার আগেই কাটতে হচ্ছে। এতে কৃষকদের আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
এ ব্যপারে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন-আমি ভাঙ্গন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয়কে অনুরোধ করব তিনি যেন ভাঙন রোধকল্পে দ্রুত ব্যবস্থা নেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited