শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২৯ পিএম, ২০২১-০৭-০৯
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ কাজের জন্য মালামাল সরবরাহের ডাম্পিং পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর রামগাঁতী উত্তরপাড়া এলাকায় এই ডাম্পিং পয়েন্ট উদ্বোধন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান তাকদীর গ্রুপের চেয়ারম্যান ও আল-তাকদীর ইন্টারন্যাশনাল-এর ম্যানেজিং পার্টনার আলমগীর হোসেন।
এ সময় তাকদীর গ্রুপের প্রকল্প পরিচালক ও সিইও মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপক মো. রাসেল মিয়া, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সরবরাহকারী আব্দুল মোতালেব সরকার, সরবরাহকারী ও সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম হাসেম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, হাসান আলী, সরবরাহকারী ফজলুল করিম কোয়েল ও ইউপি সদস্য হযরত আলী।
তাকদীর গ্রুপ-এর ব্যবস্থাপক মো. রাসেল মিয়া জানান, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু বাস্তবায়নে ওবাইসি কর্পোরেশন, তোহা কর্পোরেশন, ও জেফ কর্পোরেশন নামে তিনটি জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে সেতুর বালু ও পাথর সরবরাহের জন্য ওবাইসি কর্পোরেশনের সংগে বাংলাদেশি আল-তাকদীর ইন্টারন্যাশনাল চুক্তিবদ্ধ হয়েছে। আল-তাকদীর ইন্টারন্যাশনাল দেশব্যাপী ৫০/৬০ টি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মালামাল সরবরাহ করবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited