চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে ছেলেকে লুকিয়ে মিথ্যা অপহরণ মামলা : এক বছর ২৮ দিন পর ভিকটিম উদ্ধার

সিরাজগঞ্জে ছেলেকে লুকিয়ে মিথ্যা অপহরণ মামলা : এক বছর ২৮ দিন পর ভিকটিম উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৯ পিএম, ২০২১-০৭-১১

সিরাজগঞ্জে ছেলেকে লুকিয়ে মিথ্যা অপহরণ মামলা : এক বছর ২৮ দিন পর ভিকটিম উদ্ধার

এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষের নামে মিথ্যা অপহরণ মামলা দায়েরের এক বছর ২৮ দিন পর ভিকটিমকে উদ্ধার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১০ জুলাই) রাতে সিরাজগঞ্জ সদর থানার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভিকটিম শাহীন আলম (২২) শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের মো. হাসান আলীর ছেলে। 

রোববার (১১ জুলাই) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম বলেন, ২০২০ সালের ৪ জুলাই মাজেদা বেগম বাদী হয়ে তার ছেলে শাহীন আলম অপহরণের বিষয়ে প্রতিপক্ষ হোসেন আলী গংয়ের ৭ জনকে আসামী করে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ভিকটিমকে লুকিয়ে রেখে বাদীনী মিথ্যা মামলা দিয়ে আপোষের শর্তে আসামীদের নিকট টাকা দাবী করছেন। এ অবস্থায় চলতি বছরের ১৭ জুলাই মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশে দিলে এসআই খোকন চন্দ্র সরকার আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কড্ডার মোড় এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেন। 

সংবাদ সম্মেলনে ডিবি ওসি আরও বলেন, ভিকটিম শাহীন আলম ও স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণে জানা যায়, শাহীন আলম তার দুই বন্ধু জহুরুল ও মিন্টুর সাথে গাজীপুরে থাকতেন। ২০২০ সালের ১৪ জুন গাজীপুর থেকে তিন বন্ধুই নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। আসতে দেরি হওয়ায় তারা তিনজনই উল্লাপাড়া উপজেলার বড় লক্ষীপুর গ্রামের জহুরুলের বাড়িতে অবস্থান করে। এ সময় এলাকাবাসী তিনজনকে ইয়াবা ব্যবসায়ী সন্দেহ করে আটক করে তাদের চর-থাপ্পর দেয়ার পর জহুরুলের বাবা-মার জিম্মায় দেয়। দুদিন পর শাহীন আলম তিন বন্ধুসহ নিজ বাড়ি কৈজুরীতে গিয়ে বাবা-মাকে এসব কথা বলে। এ অবস্থায় তার মা মাজেদা বেগম উদ্দেশ্য প্রণোদিতভাবে ছেলে শাহীন আলমকে লুকিয়ে রেখে উল্লাপাড়ার বড় লক্ষীপুর গ্রামের হোসেন আলীসহ ৭ জনকে আসামী করে থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় বাদীনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মামলা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর