চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ন প্রকল্পে সামগ্রী ব্যবহারে দূর্নীতি

আখাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ন প্রকল্পে সামগ্রী ব্যবহারে দূর্নীতি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১৬ পিএম, ২০২১-০৭-১২

আখাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ন প্রকল্পে সামগ্রী ব্যবহারে দূর্নীতি

মোহাম্মদ ইসমাই হোসেন,আখাউড়া   (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ভূমি-গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার গত শুক্রবার (৯ জুলাই) বিকালে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে প্রকল্প পরিদর্শনে গিয়ে অনিয়ম ও নিম্ন মানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করায় নির্মাণ কাজ বন্ধ করে দেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সারাদেশের ন্যায় আখাউড়া উপজেলায় ৬৫১ জন গৃহহীন ও ভূমিহীনকে আধা পাকা ঘর করে দিচ্ছে সরকার। ২ শতক জায়গায় নির্মিত এসব ঘরে ২টি কক্ষ, ১টি বাড়ান্দা, রান্নাঘর ও বাথরুম রয়েছে।

একটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা। কাজগুলো ঠিকাদারের মাধ্যমে না করে উপজেলা প্রশাসন করছে।

এরই অংশ হিসেবে আখাউড়া উত্তর ইউনিয়নে ২৯টি ঘর নির্মাণ করা হবে। বর্তমানে চানপুর লালমাটিয়া এলাকায় ৬টি ঘর নির্মাণের কাজ চলছে। আজমপুর গ্রামের পৃথক দুটি স্থানে অপর একটি স্থানে মাটি ভরাটের কাজ চলছে।

উত্তর ইউনিয়ন পরিষদের চারজন সদস্য এসব ঘর নির্মাণ কাজ করছেন। তারা হলেন মো: কুতুব উদ্দিন, মো: সাত্তার মিয়া, কাজী মো: ইউসুফ, মো: আবুল কাসেম ভূইয়া।

সরজমিনে গত শুক্রবার (৯ জুলাই) বিকালে আখাউড়া উত্তর ইউনিয়নের গৃহনির্মাণ প্রকল্পের চানপুর গ্রামে গিয়ে দেখা যায় নির্মাণ শ্রমিকরা কাজ করছে। এসময় গৃহ নির্মাণের জন্য রাখা ইট ও সুরকিগুলোর মান খারাপ দেখা যায়। বালিতে মাটি মেশানো। মসলায় বালির পরিমাণ বেশি দেখা যায়।

ঘরের দরজা ও জানালার শিট খুবই পাতলা, টিনের চালার কাঠগুলো খুবই চিকন। তাছাড়া প্রকল্পে মাটি ভরাট ও দেওয়াল নির্মাণের জন্য আলাদা ৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও ঠিকভাবে মাটি ভরাট করা হয়নি।

আখাউড়া উত্তর ইউনিয়নের সদস্য ও মাটি ভরাট কাজের সভাপতি সালমা আক্তার বলেন, আমি কুতুব মেম্বারকে দায়িত্ব দিয়েছিলাম মাটি ভরাট করার জন্য। কতটুকু মাটি ভরাট করেছে তা আমি বলতে পারব না।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া স্বপন নির্মাণ কাজে কিছু নিম্ন মানের ইট আনা হয়েছিল স্বীকার করে বলেন, সেগুলো সরিয়ে নেয়া হয়েছে। আমি জুন মাসের ক্লোজিং এবং ব্যক্তিগত কাজে ঢাকায় ব্যস্ত ছিলাম। আপনারা অফিসে আসেন বিস্তারিত জানতে পারবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন কমটির সদস্য সচিব তাপস চক্রবর্তী বলেন, চানপুর,লালমাটিয়া ও আজমপুরের দুটি স্থানে মাটি ভরাট ও দেয়াল নির্মাণের জন্য ৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকমত মাটি ভরাট হয়েছে কিনা দেখা হবে। আর নিম্নমানের কিছু ইট এনেছিল সেগুলো পরিবর্তন করে ভালো ইট দিয়ে কাজ করতে বলেছি।

এ ব্যপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার বলেন, ঘর নির্মাণ কাজে নিম্ন মানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে ভালো ইট দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘর নির্মাণে অন্য কোন অনিয়ম হলে ঘর বুঝে নেওয়ার সময় তা দেখা হবে ।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর