শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৪ পিএম, ২০২১-০৭-১৪
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জের বগুড়া নগরবাড়ী মহাসড়কের পাটধারিতে মটর সাইকেল দুর্ঘটনায় সিরাজগঞ্জ বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বাসেত নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকালে বগুড়া নগড়বারি মহাসড়কে পাটধারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাসেত সলঙ্গা থানার হোড়গাতি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ও সিরাজগঞ্জ বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। প্রাথমিকভাবে বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, বুধবার (১৪ জুলাই) সকালে বগুড়া নগড়বাড়ি মহাসড়কে পাটধারি নামক এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তবে কোন যানবহনের চাপায় তার মৃত্যু হয়েছে এটা কেউ বলতে পারেনি। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় এনেছি।তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে যেটি জানতে পেরেছি নিহতের নাম অব্দুল বাসেত, তার গ্রামের বাড়ি হোরগাঁতি। তিনি বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমরা মোবাইলে তার পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কে জানিয়েছি। তারা আসার পর মৃতদেহটি সনাক্ত করা হবে।
বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, হাটিকুমরুল থানা থেকে ফোন পেয়েছি আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুুতি নিচ্ছি ।
নিহত আব্দুল বাসেত ঢাকা বিশ^বিদ্যালয় থেকে লেখা পরা করেছেন। তিনি বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক ছিলেন। তিনি তার কর্ম আর মেধায় অল্পদিন ছাত্রদের প্রিয় হয়ে উঠেছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited