চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী ১৮'জুলাই

সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী ১৮'জুলাই

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১১ পিএম, ২০২১-০৭-১৪

সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী ১৮'জুলাই

এনামুল হক সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিরাজগঞ্জ সদর-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামানের আগামী ১৮ জুলাই রবিবার ২৬ তম মৃত্যু বার্ষিকী। 

তিনি ১৯৯৫ সালের ১৮ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  

জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মির্জা মোস্তফা জামান জানান, মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আগামী ১৬ জুলাই শুক্রবার বি.এল স্কুল রোড জামে মসজিদে সকাল ৮টা থেকে কোরআন খানি ও বাদ জুম্মা দোয়া মাহফিল। ১৮ জুলাই রবিবার মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ এর পক্ষ থেকে সকাল ৮টা হতে  কোরআন খানি ও সকাল সাড়ে ১০টায় মালশাপাড়া পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং বাদ মাগরিব জেলা বিএনপি'র আয়োজনে দলীয় কার্যালয়ে বাদ আসর কোরআন খানি ও বাদ মাগরিব  দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

মির্জা মোরাদুজ্জামান ১১ মার্চ ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃতঃ মির্জা জহির উদ্দিন। মির্জা মোরাদুজ্জামান বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করে তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে সিরাজগঞ্জ মহকুমার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সময়ে যোগ দিয়ে তিনি জাতীয় নির্বাহী কমিটি'র আহবায়ক কমিটি'র প্রতিষ্ঠাতা সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সাংসদ হিসেবে সিরাজগঞ্জের  সার্বিক উন্নয়নে নিজেকে মনোনিবেশ করেন। 

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারবর্গ ও স্মৃতি সংসদ এর পক্ষ থেকে সিরাজগঞ্জবাসীর নিকট মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর