চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে ২শ’ বিভিন্ন গোষ্ঠীর অসহায় দুস্থকে পুলিশ সুপারের উপহার

কিশোরগঞ্জে ২শ’ বিভিন্ন গোষ্ঠীর অসহায় দুস্থকে পুলিশ সুপারের উপহার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৮ পিএম, ২০২১-০৭-১৪

কিশোরগঞ্জে ২শ’ বিভিন্ন গোষ্ঠীর অসহায় দুস্থকে পুলিশ সুপারের উপহার

ফারুকুজ্জামন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ২শ’ জন বেদে, নরসুন্দর, হরিজন, তৃতীয় লিঙ্গ, প্রকৃত অসহায় ও দুস্থকে করোনা সংকটে মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বুধবার (১৪ জুলাই) সকালে জেলা

পুলিশ লাইন্সে তিনি স্বাস্থ্য বিধি মেনে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত

পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম হোসেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএমসহ অন্যান্য পুলিশ অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে প্রত্যেককে স্বাস্থ্য বিধি মেনে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০

গ্রাম ডাল, আধা লিটার সয়াবিন তৈল, ৫০০ গ্রাম পেয়াজ, ৫০০ গ্রাম লবন, ১টি সাবান ও ১টি মাস্ক প্রদান করা হয়।

 খাদ্য সামগ্রী বিতরণের সময় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) করোনা ভাইরাসের প্রভাব ও এ

ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য করণীয় বিষয়ে অসহায়, দুস্থ, বেদে, নরসুন্দর, হরিজন ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের লোকজনকে পরামর্শ দেন। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) তাদের উদ্দেশ্যে বলেন, দেশের দুর্যোগ

মুহূর্তে কিশোরগঞ্জ জেলা পুলিশ সকলের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।image

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর