শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৩ পিএম, ২০২১-০৭-২৪
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ ছেলের করোনা আক্রান্তের খবরে মা ও মৃত্যুর খবরে মারা গেছেন বাবাও। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদান্দনপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি হন সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল হাজী শহিদুল ইসলাম স্বপন (৬৫)। সেখানে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এ খবর শুনে ঈদের দিন (২১ জুলাই) স্ট্রোকে মারা যান রাবেয়া বেগম (৯৫)। হাসপাতালে হাজী শহিদুল ইসলাম স্বপনের অবস্থার অবনতি হলে শনিবার (২৪ জুলাই) ভোরে তিনি মারা যান। এ খবরের এক ঘণ্টার মধ্যে বাবা হাজী আব্দুল মান্নান সিদ্দিকীও (১০৫) স্ট্রোকে মারা যান।
স্থানীয় সয়দাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম খলিল বলেন, ‘বাবা-ছেলের জানাযা শেষে শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যু সত্যিই মানা যায়না।’
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘মৃত্যুর খবর শুনেছি। স্বাস্থ্যবিধি মেনেই তাদের জানাযা সম্পন্ন করা হয়েছে।’
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited