শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১২ পিএম, ২০২১-০৭-২৫
আশরাফুল আলম আইয়ুব: গাজীপুর জেলা প্রশাসক তরিকুল ইসলাম এর সভাপতিত্বে জেলা নদী রক্ষা কমিটির এক সভা রবিবার (২৫ জুলাই) দুপুরে অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র এড: জাহাঙ্গীর আলমও যোগদান করেন। সভায় পূর্ববর্তী সভার গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এবং গাজীপুর জেলার অর্ন্তভূক্ত নদীসমূহের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সিটি মেয়র ছাড়াও আলোচনায় অংশ নিয়ে নদী সংক্রান্ত দখল ও দূষনের বিষয়ে আলোকপাত করেন জেলা নদী রক্ষা কমিটির সদস্য অধ্যাপক এম এ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের গাজীপুর অঞ্চলের সাধারন সম্পাদক জনাব হাসান ইউসুফ খান, শীতলক্ষ্যা বাঁচাও আন্দোলনের জনাব এম হাফিজুল ইসলাম। বক্তারা চিলাই নদীর দূষণ, তুরাগের দূষণ এবং শীতলক্ষ্যা নদীর দখল ও দূষনণর ব্যাপারে এবং উপজেলা নদী রক্ষা কমিটির কার্যক্রম অবিলম্বে আরম্ভ করার উপর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। মেয়র এড: জাহাঙ্গীর আলম কল-কারখানায় ইটিপি বাস্তবায়নে আরো কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি নদী ও পলিথিন দূষণ প্রতিরোধে সিটি কর্পোরেশনের চলমান পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি পরিবেশ রক্ষা করে উন্নয়নকে নিশ্চিত করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে নদী দখল ও দূষণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহন করা হবে বলে সভায় জানানো হয়। অন্যান্যের মধ্যে জেলার সকল ইউএনওবৃন্দ এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited