শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৯ পিএম, ২০২১-০৭-২৭
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বারছে করোনার প্রকোপ তার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা টিকার প্রতিও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে মানুষের উপছে পড়া ভিড় উপেক্ষিত সামাজিক দুরত্ব আর স্বাস্থ্য বিধি।
করোনা টিকা নেওয়ার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের টিকা কর্ণারের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভিড় করছে।
প্রথম দিকে মানুষের তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন টিকা দিতে ২-৩ শতাধিক মানুষ আসছে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে গাদাগাদি করে দীর্ঘ সময় দাড়িয়ে অপেক্ষা করেও অনেকে টিকা দিতে না পেরে ফিরে যাচ্ছেন।
টিকা নিতে সাধারণ মানুষের এত ভির থাকলেও হাসপাতাল কতৃপক্ষ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন রকমের ব্যবস্থা নিতে দেখা যায়নি।মঙ্গলবার(২৭ জুলাই) দুপুরে হাসপাতালে গিয়ে কথা হয় পৌর শহরের দেবগ্রাম থেকে স্বপরিবারে টিকা নিতে আগত সোহেল দেওয়ান জানান সকাল ৯ টা থেকে অপেক্ষায় আছি এখন দুপুর ১২ টা সিরিয়াল পাইনি এত ভির দেখে ভয় লাগছে টিকা নিতে এসে আবার করোনা নিয়ে ঘরে ফিরবো না তো? এই ভিরে অনেকেই মাস্ক ব্যবহার করছে না দেখে কেন মাস্ক ব্যবহার করছে না এমন প্রশ্নের জবাবে কয়েক জন বলেন প্রচন্ড ভিরে গড়ম বেশি তাই মাস্ক মুখে রাখতে সমস্যা হচ্ছে। তবে সাধারণ মানুষ অভিযোগ করে বলেন একটি বুথের মাধ্যমে টিকা দেওয়ার জন্য এত ভির আর ভোগান্তি হচ্ছে।এখানে আরো ২-৩ টা বুথ থাকলে এত গাদাগাদি হতো না, হাসপাতাল কতৃপক্ষ যেন এবিষয়টি চিন্তা করে আরো ২-৩ বুথ বাড়িয়ে টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহন করে।টিকা নিতে আসা সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মানতে বা ভির এরাতে হাসপাতাল কতৃপক্ষ কি কোন ধরনের ব্যবস্থা নিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডাক্তার রাশেদুর রহমান বলেন স্বাস্থ্য বিধি মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।এই মুহূর্তে আমাদের টিকার বুথ বাড়ানোর কোন পরিকল্পনা নেই, তবে ৮ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত উপজেলার প্রতিটা ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited