শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫০ এএম, ২০২১-০৭-২৯
আব্দুস সবুর খান, টঙ্গী : আন্তরজার্তিক মানবিক ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশু সুরক্ষা, শিশু অধিকার, স্বাস্থ্য ও পারিবারিক উন্নয়নে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গীর ৪৬, ৪৯, ৫১, ৫৩ এবং ৫৫ ওয়ার্ডে কাজ করে আসছে। বিগত ১৩ জুন ২০২১ইং ৫৫নং ওয়ার্ডে চুরি ফ্যাক্টরী এলাকায় প্রায় ৮৭টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট টঙ্গী আরবান প্রোগ্রাম প্রাথমিকভাবে ১৬টি অসহায় পরিবারকে ২০ কেজি চাল, ৫কেজি ডাল, ৩ কেজি তেল, এক কেজি লবন বিতরণ করে।
এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে গত ১৮ তারিখেও অবশিষ্ট আরো ৭০টি পরিবারের মাঝে ২০ কেজি চাল, ২.৫ কেজি মুসরীর ডাল, ২.২৫ কেজি মুগডাল, ২.২৫ কেজি ছোলা, ২.৫ কেজি ভোজ্য তেল, আধা কেজি লবন এবং এক কেজি চিরা বিতরণ করে। পরবর্তীতে ঈদপূর্বে অসহায় পরিবারগুলোর মধ্যে হতে অধিক বা সম্পুর্ন ক্ষতিগ্রস্ত বিবেচনায় ২৬টি পরিবারকে ঘর পুননির্মাণের জন্য ৩ বান্ডেল করে টিন বিতরণ করা হয়। বিভিন্ন ধাপে টিন বিতরণসহ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর টঙ্গী আরবান প্রজেক্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গী আরবান প্রোগ্রাম এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর মি. ডমিনিক সেন্টু গমেজ, প্রোগ্রাম অফিসার মি. বনি হালদার, মোঃ জসিম উদ্দিন ও মি. কামনাশীষ নকরেক। এছাড়াও ডেপুটি ডিরেক্টর আরবান ও পার্বত্য অঞ্চল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মঞ্জু মারীয়া পালমা অনলাইনের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশু সুরক্ষা, শিশু অধিকার, স্বাস্থ্য ও পারিবারিক উন্নয়নের মাধ্যমে মানবিক ও উন্নয়ন কাজ করে যাবে।
অনুষ্ঠাগুলোতে ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হাসেম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, এলাকার বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিসহ ইউএনডিসি এর সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ উপকারভোগী সকলে মানসম্মত টিন ও খাদ্যসামগ্রী নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited