চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুমিল্লায় করোনার পরীক্ষা দিয়ে সচরাচর বাহিরে ঘুরাফেরা করছে মানুষ

কুমিল্লায় করোনার পরীক্ষা দিয়ে সচরাচর বাহিরে ঘুরাফেরা করছে মানুষ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:০৬ এএম, ২০২১-০৭-২৯

কুমিল্লায় করোনার পরীক্ষা দিয়ে সচরাচর বাহিরে ঘুরাফেরা করছে মানুষ

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম : কুমিল্লার দক্ষিনাঞ্চল লাকসাম বরুড়া, লালমাই, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় সরকারি-বেসরকারি হাসপাতাল গুলোতে চলমান মরণঘাতক করোনা মহামারীতেও সাধারণ রোগীদের চাপ অনেকটাই বেড়ে গেছে। উপজেলা গুলোর সবকটি সরকারি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করে আক্রান্তরা সচরাচর বাহিরে ঘুরাফেরা করছেন বলে একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় সার্বিক প্রশাসনের কঠোর তৎপরতা থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মানছে না কেহই। তবে হাসপাতালগুলোতে করোনার টিকা নিতে মানুষের নিবন্ধনের চাপ বাড়ছে। 
স্থানীয় একাধিক সূত্র জানায়, সরকারি হাসপাতালগুলোতে করোনা নিবন্ধন, টিকা দেয়াসহ সাধারণ রোগীদের চাপ বেড়ে গেছে। চিকিৎসকরাও নানাহ রোগীর চাপে হিমশিম খাচ্ছে। স্বাস্থ্যবিধি কিছুটা নিয়ন্ত্রন থাকলেও সাধারণ মানুষের জটলায় স্বাস্থ্যঝুঁকি আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। হাসপাতাল চত্তরে করোনার নমুনা সংগ্রহ, অবাধে জনচলাচল, করোনার নিবন্ধন করা এবং টিকা দেয়া ঘিরে স্ব স্ব উপজেলার চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতির শিকার ও কয়েকশত মানুষ করোনা নমুনা দিতে এবং করোনার নিবন্ধন করতে অপেক্ষমান। কি করবে স্বাস্থ্য বিভাগ। তার উপর লক ডাউনে মানুষের চলাচল রুখতে পারছেনা স্থানীয় প্রশাসন। মহামারী করোনা আক্রান্তের হার প্রতিনিয়ত বাড়ছে। সবকিছু মিলিয়ে এ অঞ্চলের শহরগুলো চাইতে গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় স্বাস্খ্যবিধি মানছে না মানুষ। ফলে করোনা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটার আশংকা করছেন স্থানীয় লোকজন। লাকসাম, বরুড়া ও নাঙ্গলকোট পৌরসভার সকল ওয়ার্ডের প্রত্যেকটি মহল্লায় সন্ধ্যার পর দোকানপাট এবং রাস্তার উপর যেন মানুষের মিলন মেলা। চারিদিকে শুধু আক্রান্তের খবর আর মৃত্যুর সংবাদ। সরকারি -বেসরকারি হাসপাতালগুলোতে না গেলে বুঝা যাবে না মহামারী করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। 
সূত্রগুলো আরও জানায়, সরকারি হাসপাতালগুলোতে করোনার নমূনা পরীক্ষা দেয়া লোকজন সচরাচর বাহিরে ঘুরাফেরা করছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের স্বজনরাও অবাধে মানুষের সাথে ঘুরাফেরা করছেন এবং সাথে সাথে সাধারণ রোগীদের চলাচলতো আছেই ফলে কে সাধারণ রোগী আর কে করোনা আক্রান্ত হাটবাজার, রাস্তাঘাট ও পাড়া মহল্লার চিত্র দেখলে তা বুঝার উপায় নাই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হাসপাতাল গুলোতে যাওয়াই এখন ঝুঁকির্পূন। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ চলাকালে হাসপাতালের চিত্র অনেকেটাই ফাঁকা ছিলো। কিন্তু করোনার তৃতীয় ঢেউ শুরু হলে করোনা রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসকরাও বেকাদায়। ভয়ে ভয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন তারা। কারন কার মধ্যে করোনা সংক্রমণ আছে সেটা জানতে অনেক সময়ের ব্যাপার। আবার কেহ কেহ করোনা আক্রান্ত হলেও হাসপাতালে না এসে হাটবাজারের ফার্মেসী থেকে ঔষধ কিনে অবাধে চলাচল করছেন। সরকারের ২৩ দফা নির্দেশনা যেনো নাটকীয়তায় রূপ নিচ্ছে। সাধারণ মানুষ এ লকডাউনকে যেনো আমলে নিচ্ছে না। 
এ ব্যাপারে জেলা দক্ষিনাঞ্চলে কর্মরত একাধিক চিকিৎসক জানায়, চলমান মহামারী করোনার তৃতীয় ঢেউ চলাকালে এ অঞ্চলে করোনায় আক্রান্ত মানুষের পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে এসময়ে সাধারণ রোগীর চাপ বেশি। জনবল সংকটে সকলরোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে করোনা ও সাধারণ রোগী একাকার প্রসঙ্গে চিকিৎসকরা বলেন, দেশের সকল গণমাধ্যমসহ স্থানীয় সকলস্তরের প্রশাসনের জনসচেতনতামূলক প্রচার চলছে। আমরাও বারবার মানুষদের সর্তক করছি। তারপরও হাসপাতাল কিংবা হাটবাজারের জনসমাগম ঠেকাতে পারছি না। এমনকি মানুষের অবাধে ঘুরাঘেরা নিয়ন্ত্রন করা যাচ্ছে না। এরফলে জেলা দক্ষিনাঞ্চলের ৫টি উপজেলা জুড়ে মহামারী করোনা সংক্রমণ ঝুঁকিতে পড়েছে। 

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর