শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৪ পিএম, ২০২১-০৭-২৯
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিএনপির "জাতীয় করোনা পর্যবেক্ষণ সেল " এর আহবায়ক,সাবেক বিদ্যুৎ প্রতি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু'র নির্দেশক্রমে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সিরাজগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর হাসান মাহমুদ খুশী
উভয়ে ২ টি করে মোট ৪ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর সিরাজগঞ্জ সদর হাসপাতালে দান করেন।
তাদের পক্ষে বৃহস্পতিবার ২৯ জুলাই দুপুরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলামের কাছে ৪ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর হস্তান্তর করেন। এসময় সদর হাসপাতালের আরএমও ফরিদুল ইসলাম ও ডাঃ এরফান আহমেদ সোহেল উপস্থিত ছিলেন। অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন ৪ টি হস্তান্তরের জন্য সাইদুর রহমান বাচ্চুর সাথে প্রতিনিধি দলে ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব, সিরাজগঞ্জের সভাপতি ডাঃ আব্দুল লতিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান ও দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
এসময় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আকাশ খন্দকার ও থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান হাবীব উজ্জ্বল উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited