শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৬ পিএম, ২০২১-০৭-৩১
এনামুল হক,সিরাজগঞ্জ থেকেঃ করোনার কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ফোকলোরবিদ মযহারুল ইসলামের সহধর্মিণী রত্নগর্ভা মা, নূর জাহান মযহার। শনিবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকার ধানমন্ডি গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।নূরজাহান মযহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক, ফোকলোরবিদ ও প্রাবন্ধিক প্রফেসর মযহারুল ইসলামের সহধর্মিনী এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের দুইবারের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সপ্তম কংগ্রেসের আহবায়ক চয়ন ইসলাম, বিশিষ্ট শিল্পপতি শোভন ইসলাম, কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সদস্য ও সরকারি বদরুন নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেনটার্কি মেরিজ স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ছন্দা ইসলাম’র মা।
নূরজাহান মযহারের ছেলে দুইবারের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সপ্তম কংগ্রেসের আহবায়ক চয়ন ইসলাম বলেন, আমার মা বেশ কিছুদিন হলো অসুস্থ ছিলেন, গত সপ্তাহে শারিরীক অবস্থা আরও খারাপ হয়ে পড়লে ঢাকার ধানমন্ডি গ্রীণ লাইফ হাসপাতালে নেয়া হয়। পড়ে তার করোনাও সনাক্ত হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।
তিনি আরও বলেন, মা’র মৃতদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আনা হচ্ছে। বিকাল ৩টায় নূর জাহান স্কুল মাঠে প্রথম জানাযা নামাজ ও বাদ আসর শান্তিপুর নিজ বাসভবনে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাযা নামাজ শেষে আমাদের পারিবারিক কবরস্থানে আব্বার কবরের পাশেই তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।
৯২ বছর বয়সী সংগ্রামী জীবনের অধিকারী রতœাগর্ভা নূরজাহান মযহার শুধু একজন সমাজসেবিকাই নয় ছিলেন একজন ভালো মনের মানুষ। ছিলেন পরিবারের জন্য অন্যতম ভালবাসা ও উৎসাহ প্রদানের মানুষ। তার মৃত্যুতে দেশ-বিদেশ ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited