শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪১ পিএম, ২০২১-০৮-০১
স্বপন কুমার দাস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ "অসহায়ত্বের পাশে আছি, তাদের পাশে নির্ভয়ে " এ স্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতির শুরু থেকেই পটুয়াখালীর দুমকিতে " TEAM WAVE - তরঙ্গ " সংগঠন শুরু করে তাদের মানসিক ভারসাম্যহীন(ভবঘুরে) মানুষের মাঝে প্রতিদিন খাবার বিতরন কার্যক্রম। প্রতিদিনই রাস্তায় পরে থাকা অবহেলিত মানসিক ভারসাম্যহীন(ভবঘুরে) মানুষদের কাছে নিজেদের রান্না করা খাবার সকালে ও দুপুরে ২বেলা পৌঁছে দিয়ে চলছে "তরঙ্গ" সংগঠন। পাশাপাশি পথশিশু, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরাও এ কার্যক্রমের আওতায় থাকে প্রতি শুক্রবার। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারীর মতো জরুরী প্রয়োজনে অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছে এই সংগঠন। স্বেচ্ছাসেবীদের অনুদানে এবং কিছু মানবিক ব্যক্তির অনুদানে প্রতিদিনই রান্না হয় তাদের নিজ তত্ত্বাবধানে। এখনো কোনো দাতা প্রতিষ্ঠান তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি, তারপরও থেমে থাকেনি তাদের এই কার্যক্রম। সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: রেদোয়ান ইসলাম রুদ্র আজকের পত্রিকাকে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে কেউ দাড়ায় না তাই অসহায় মানুষকে একটু সহায়তার জন্য এ কার্যক্রম। তিনি আরও বলেন, সমাজের সামর্থবানরা সহযোগীতার হাত বাড়িয়ে দিলে তরঙ্ঘ সংগঠন আরও বহুদুর এগিয়ে যেতে পারবে এবং অসহায়দের সহায় হবে। দুমকি উপজেলার সমন্বয়ক ইমরান হোসেন মৃধা বলেন, ২০২০ সালের ১৯শে ডিসেম্বর থেকে আমরা দুমকিতে এ কার্যক্রম অব্যাহক রেখেছি এখন পর্যন্ত ১০ জন মানুষের নিত্য খাদ্য সহায়তা দিয়ে আসছি, ভবিষ্যতেও দিয়ে যাব। আমাদের একটাই দাবী সমাজের বৃত্তবানরা যেন আমাদের সাথে এগিয়ে এসে সহয়তার হাত বাড়িয়ে দেয়। তরঙ্ঘ সংগঠনে কেউ সহায়তা করতে চাইলে নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল: ০১৯৫৭৬৭০৩৫৪। বর্তমানে বরিশাল জেলার পাশাপাশি, পটুয়াখালী, বরগুনা এবং চট্টগ্রামের তরঙ্গ সংগঠন এর কার্যক্রম চলমান আছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited