শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩০ পিএম, ২০২১-০৮-০৩
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জুম মিটিংয়ের মাধ্যমে এ সভা পরিচালিত হয় ।
স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবনী প্রচার, মসজিদ, মাদ্রাসায় বিশেষ দোয়া-মিলাদ মাহফিল ও মন্দিরে প্রার্থনাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় হতে বিভিন্ন সমবায়ীদের নিকট চেক বিতরন ও কৃষি বিভাগ হতে কৃষকদের নিকট বীজ ও গাছের চারা বিতরন করার কর্মসূচী রয়েছে।
মুরাদনগর উপজেলায় কভিড-১৯ মোকাবেলায় বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে।প্রতিটি ইউনিয়নে ৩টি করে ভ্যাকসিন নেয়ার কেন্দ্র করা হচ্ছে। এতে করে ইউনিয়নবাসী নিকটস্থ কেন্দ্রেই ভ্যাকসিন নিতে পারবে।মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন ইউনিট এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ব্যাক্তিগত উদ্যোগে গত বছরে চালু হয়েছে।এ হাসপাতালে গত বছর তিনি ৭টি ও গত সপ্তাহে ১০টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। এর ফলে কভিড-১৯ আক্রান্ত হয়ে অক্সিজেনের জন্য শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়েছে এমন চার শতাধিক রোগীকে অক্সিজেন প্রদান করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলম জানান।
এ ছাড়াও এমপি ইউসুফ আবদুল্লাহ এর পক্ষ থেকে উপজেলা যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও কৃষকলীগের নেতা কর্মীরা হট লাইন নাম্বারে কল পেলেই খাদ্য সামগ্রী ও ওষধ পথ্য বাড়ী বাড়ী পৌছে দিচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ভার্চুয়ালি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, সহকারী কমিশনার (ভূমি)সুমাইয়া মমিন ,উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন সোহাগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: নাজমুল আলম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মো: কামাল উদ্দিন, আবু মুছা সরকার, বন কুমার শিব, ওমর ফারুক, মো: আক্তার হোসেন সরকার, মো: শরিফুল ইসলাম, মো: জাকির হোসেন ভুইয়া, মো: আবুল হাশেম সরকার, নজরুল ইসলাম প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited