শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৪ পিএম, ২০২১-০৮-০৪
মোহাম্মদ শাহ্ আলম শফি , (কুমিল্লা) : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৩ আগস্ট ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালি থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার দক্ষিন হরিনা গ্রামের মৃত হাজী আশরাফ আলী এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৯)। পরবর্তীতে তার পাকস্থলী থেকে চিকিৎসকের মাধ্যমে ৪,৩৭৫ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ পাকস্থলীতে করে অভিনব কায়দায়
ইয়াবা ট্যাবলেট পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থাা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited