শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৯ পিএম, ২০২১-০৮-০৫
মোহামামদ শাহ্ আলম শফি (কুমিল্লা ) : ভুল চিকিৎসায় কুমিল্লা টাওয়ার হসপিটালে আসমা আক্তার (২৩) নামে এক প্রসূতিসহ শিশু সন্তানের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে (৫ আগষ্ট ) বৃহস্পতিবার নিহতের পিতা অটো রিক্সা চালক দয়াল হুমায়ুন অভিযোগ করেছেন।
নিহত আসমা আক্তার কুমিল্লা সদও উপজেলার আমড়াতলি ইউনিয়নের জনতা বাজারের জশপুর গ্রামের বশির মিয়ার স্ত্রী। নিহতের বাবার বাড়ি বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিম পাড়ায়।অভিযোগের সূত্রে জানা যায়, হুমায়ুন মিয়া তার মেয়ে ৮ মাসের গর্ভবতী আসমা আক্তারকে গত (৩১ জুলাই )শনিবার কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে রোগীর অবস্থা ভালো নয় বলে চিকিৎসক জানান। পরে তাকে দ্রুত সিজারিয়ান অপারেশনের কথা বলেন। টাওয়ার হসপিটালে শনিবার সকাল ৮টায় অপারেশন করেন। সেখানে একটি পুত্র সন্তান জন্ম দেন আসমা আক্তার। সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার চন্দনা রানী দেবনাথ।অপারেশনের সাথে সাথে রোগীর অবস্থা ভালো নয় বলে ঢাকার ভাল কোন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন কর্তব্যরত ডাক্তার। টাওয়ার হসপিটাল কে ৬০ হাজার টাকা বিল দিতে হয়েছে বলে জানান আসমার বাবা, ডাক্তারের পরামর্শে আসমাকে কে ঢাকা গ্রীণরোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে আইসিওতে থাকার পর শনিবার সন্ধ্যায় আসমা আক্তার মারা যায়। নিহতের পিতা হুমায়ুন আরো জানান,কুমিল্লার টাওয়ার হাসপাতালে আমার মেয়েকে ডাক্তারের কাছে দেখানোর জন্য নিয়ে যাই,সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বলে আমার মেয়ের অবস্থা খুব খারাপ তারাতারি সিজার করাতে হবে বললে আমরা সিজারের জন্য রাজি হয়ে যাই। ডাক্তার আসমাকে সিজার করিয়ে এসে আমাকে বলে রোগীকে দ্রুত ঢাকা নিয়ে যেতে। রোগীর অবস্থা খুব খারাপ। এই কথার শোনার পর আমরা মেয়েকে ঢাকা ইউনিহেলথ স্পেশালাইজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ১৪ ব্যাগ রক্ত দিয়েও বাঁচাতে পারিনি। পরে বাড়িতে নিয়ে আসলে মহিলারা গোসল করাতে গিয়ে দেখতে পায় আমার মেয়ের পেটে ২-৩টা কাটা।এমন সিজার আমরা কোনো দিন দেখি নাই, কোনো মতে সেলাই করে রেখেছে।এই ভুল কাটার কারণে ভুল চিকিৎসায় প্রচন্ড রক্তক্ষরণ হয়ে আসমা আক্তার মারা যায়। নিহতের বাবা হুমায়ুন কুমিল্লা সিভিল সার্জন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার মেয়ের ভুল চিকিৎসায় মারাগিয়েছে তদন্তপূর্বক তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের জোর দাবী জানান তিনি।এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা টাওয়ার হাসপাতালের ডাক্তার চন্দনা রানী দেবনাথ মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, ‘রোগীর পরিবারের অভিযোগ সঠিক নয়। কোনও ভুল চিকিৎসার করা হয় নাই। রোগীর অনেক সমস্যা ছিলো তাই তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার জন্য বলেছি।আমাদের এখানে রোগীকে সম্পূর্ণ সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অভিযোগের কোনও যৌক্তিকতা নেই। আপনি হলেন সাংবাদিক, আপনি কোনো ডাক্তার না,ওরা আপনাদের কাছে অভিযোগ দেয় কেন? আপনাদের কাছে রোগীর পরিবার অভিযোগ দেয় কেন? আপনি কোনো ডাক্তার না, আপনি হলেন সাংবাদিক, আপনি কোনো কিছু বুঝবেন না, আগে ডাক্তারি শিখে আসেন । এ কথা বলে তার সামনে অনেক রোগী আছে বলে ফোন কেটে দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited