শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:১৭ পিএম, ২০২১-০৮-১০
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবে ফিলিস্তিন ও জর্ডানের ৬৯ নাগরিককে বিভিন্ন অপরাধে কারাদণ্ড দেয়া হয়েছে। কারো কারো সর্বোচ্চ ২২ বছরেরও সাজা দেওয়া হয়েছে । আগামী ৪০ দিনের মধ্যে আসামিরা আপিল করার সুযোগ পাবেন । আল জাজিরা প্রতিবেদনের বরাত জানা যায় যে, ২০১৮ সালের মার্চ মাসে রাজশাসনবিরোধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানকালে এই ৬৯ জনকেও আটক করে সৌদ আইনশৃঙ্খলা বাহিনী । ফিলিস্তিন ও জর্ডানের এসব নাগরিক দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করে আসছিল ও
গত ২০২০ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে এদের আটক করার বিষয়টি উঠে আসে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠীর নাম প্রকাশ করেনি সৌদি আরব কর্তৃপক্ষ । গত রবিবার রায় ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি ।
এইচআরডব্লিউ’র ডেপুটি ডিরেক্টর মাইকেল পেজ বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আটক হন দেশটিতে এবং তাদের সন্ত্রাসের মামলায় বিচারের মুখোমুখি করা হয়।
অপর দিকে এ রায় ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তারা বলেছে, দণ্ডিতরা সৌদি সরকারের কোনোই ক্ষতি করেনি এবং এদের শাস্তি দেওয়াটা অন্যায়।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited