শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:১১ এএম, ২০২১-০৮-১৮
ইসমাঈল হোসেন , আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের রাস্তায় তীব্র যানজট, এদিকে কোভিডের টিকা কেন্দ্রে আগ্রহী এবং উদগ্রীব মানুষের উপচেপড়া ভিড়।স্বাস্থ্য কর্মীরা বলেছেন,এবার টিকাকেন্দ্রে মানুষের ভিড় অনেক বেশি এবং চাপ সামলাতে তারা হিমশিম খেতে হচ্ছে।
মঙ্গলবার (১৭ আগস্ট)সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি তারপরেও টিকা নেওয়ার আগ্রহ মানুষদের ঘরে থাকতে দেয়নি ইতিমধ্যে যে সকল লোক টিকার নিবন্ধন করেছেন তাদের মোবাইলে এসএমএস এসেছে সে সকল লোক হাসপাতালে যাচ্ছেন।
হাসপাতালে যাওয়ার পথে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা প্রশস্ত কম হওয়ায় যানজটের কারণে দুর্ভোগের শিকার হন টিকা নিতে আসা শতশত মানুষ। ঘড়িতে সকাল সাড়ে ১১ ঘটিকা তখন টিকা নিতে রিক্সা করে হাসপাতালে যাচ্ছিলেন এক বৃদ্ধা।
পথিমধ্যে সাহা ফার্মেসি সংলগ্ন রাস্তায় যানজটে পড়ে মহিলা জিজ্ঞাসা করেন বাপজান হাসপাতালে যাওয়ার আর কোনো রাস্তা কি আছে? মুখটা মলিন করে না বলে দিতে হয়েছে।গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে কোনরকম হাসপাতালে পৌঁছানোর পর। হাসপাতালের ভিতরে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়।
সরজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নাজিরুল হক এর সাথে তিনি জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনার কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। ভ্রমনের ক্ষেত্রে টিকা নিতে আসা লোকজন,১ম ডোজ টিকা নিতে আসা লোকজন,২য় ডোজ টিকা নিতে আসা লোকজন সকলেই একটি বুথে এক দরজার সামনে দাঁড়িয়ে হজবড়ল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাওয়ার রাস্তায় যানজটের বিষয়ে জানতে চাইলে আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল বলেন ঐ জায়গাটা অনেক সমস্যা রাস্তাটির প্রজেক্ট রেলওয়ে তে দেওয়া হয়েছে। ফ্লাইওভার অথবা আন্ডারপাস রাস্তা যে কোন একটা হবে। ফ্লাইওভার অথবা আন্ডারপাস হলে রাস্তাটি প্রশস্ত হবে এবং যানজট কমে আসবে।
টিকা নিতে আসা মানুষের দুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:রাশেদুর রহমান রাশেদ জানান পাবলিক লাইনে দাঁড়াতে চাই না, পুলিশ দিয়েও লাইনে দাঁড় করানো সম্ভব হয় না, বুথ বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি জানান আগামীকাল চেষ্টা করবো বুথ বাড়ানোর।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited