চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাপাসিয়ায় পুলিশের পরিচালনায় মঞ্চায়ন হলো নাটক- ' অভিশপ্ত আগস্ট '

কাপাসিয়ায় পুলিশের পরিচালনায় মঞ্চায়ন হলো নাটক- ' অভিশপ্ত আগস্ট '

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৮ পিএম, ২০২১-০৮-১৮

কাপাসিয়ায় পুলিশের পরিচালনায় মঞ্চায়ন হলো নাটক- ' অভিশপ্ত আগস্ট '

আশরাফুল আলম আইয়ুব ঃ অভিশপ্ত আগস্ট’ নামে বাংলাদেশ পুলিশ নাট্যদলের পরিবেশনায় একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে কাপাসিয়ায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এটি মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গ তাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ১৪ আগস্ট ইতিহাসের খলনায়ক বিশ্বাস ঘাতক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের মর্মান্তিক হত্যার ঘটনা দেখে ও উপলব্ধি করে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত দর্শকদের চোখ ছিল অশ্রুসিক্ত। নাটকটির গবেষণা ও তথ্য সংকলনে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান এবং নাট্য রচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান। গাজীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম'র সঞ্চালনায় ও গাজীপুর জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ'লীগে সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্ , উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা,উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলম চাঁদ, উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি আ.মজিদ দরজি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ন সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর