শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৯ পিএম, ২০২১-০৮-৩০
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণলয় থেকে প্রাপ্ত সরকারি অ্যাম্বুলেন্স সেবার জন্য উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-০২, হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী জনগনের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। এসম উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, উপজেলা চেয়ারম্যান (প্যানেল-১) মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াছ, সদস্য মাহবুব খন্দকার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূঁইয়া, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশসহ দলীয় নেতৃবৃন্দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited