চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় আ.লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ যুবলীগ সাংগঠনিক সম্পাদকের

হোমনায় আ.লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ যুবলীগ সাংগঠনিক সম্পাদকের

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১৮ পিএম, ২০২১-০৯-০৭

হোমনায় আ.লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ যুবলীগ সাংগঠনিক সম্পাদকের

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তার ভাই বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের রিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ আনলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য কেউ যেন তাদের প্রতিপক্ষ প্রার্থী ও  হতে না পারে এবং রাজনৈতিকভাবে মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ ও হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়। সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ও তার ভাই মাথাভাঙা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মাথাভাঙা ইউনিয়নের ১নং মহিশমারী ওয়ার্ডের মেম্বার মো. মাইনুল সরকার লিখিতভাবে এই অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদর পোস্ট অফিস সংলগ্ন কুমিল্লা-০২, হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। image
লিখিত বক্তব্যে অভিযোগ করে মাইনুল সরকার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাথাভাঙা ইউনিয়নে তার ভাই বর্তমান চেয়ারম্যান নাজিরুল হকের বিরুদ্ধে কেউ যেন প্রার্থী হতে না পারে এবং মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে 
এই আক্রমণ ও হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। গত ৬ সেপ্টেম্বর সকালে তিনি তার চতুর্থ শ্রেণিতে পড়–য়া মেয়ে মোনাজাকে নিয়ে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে যাচ্ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি মহিশমারী গ্রামের ঈদগাহের কোণায় পৌছামাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের নির্দেশনায় চেয়ারম্যান ভাই নাজিরুল হক চেয়ারম্যান ও তার লোকজন মাইনুল সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের কথাও জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিনুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কায়সার বেপারী, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল বলেন, তিনিসহ তার ভাই চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া এবং  এমন কোনো ঘটনাই ঘটেনি। তিনি আরও বলেন, তার ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলন করে তাদেরকে রাজনৈতিভাবে হেয় প্রতিপন্ন করার কৌশল অবলম্বন করা হয়েছে মাত্র। 
এ ব্যাপারে মাথাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া বলেন, মাইনুল সরকারকে কে বা কারা মেরেছে আমি এর কিছুই জানিনা। আমি সেদিন বাড়িতেও ছিলাম না। আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে মিথ্যা অভিযোগ করার জন্য এর তীব্র প্রতিবাদ জানাই। অচিরেই সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ এবং মানহানি মামলাও করব। 
এ ব্যাপারে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।image

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর