শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪২ পিএম, ২০২১-০৯-০৭
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান ওরফে বাচ্চু মিয়া (৪৫) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার সাহেববাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. ফজলুর রহমান ওরফে বাচ্চু মিয়া হোসেনপুর উপজেলার পিপলাকান্দি গ্রামের মৃত আবেদ আলী মাষ্টারের দ্বিতীয় ছেলে ও রাণী খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে স্কুল থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ফেরার পথে চৌদার সাহেববাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কাছে অটোরিকশাটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোসেনপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. সাদিকুর রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি হিসেবে বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পরিস্কার করে তিনিসহ আরো দুইজন শিক্ষক স্কুল থেকে হোসেনপুর আসার পথে এ দুর্ঘটনায় ফজলুর রহমানের মৃত্যু হয়। এছাড়া অন্য দু’জনের মধ্যে আশা মনি নামের আরেক সহকারী শিক্ষক গুরুতর আহত হলে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান। সহকারী শিক্ষক মো. ফজলুর রহমান ওরফে বাচ্চু মিয়ার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার ও সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited