শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:০৩ পিএম, ২০২১-১০-০২
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ তাঁত সমৃদ্ধ ও আর গো-খামার সমৃদ্ধ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে টানা ৩০ বছর ধরে নেতাকর্মীদের সুখে-দুঃখের পাশে থাকা শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের সাবেক এমপি চয়ন ইসলাম এবারও উপ-নির্বাচনে নৌকার হাল ধরতে চান। শাহজাদপুরবাসীর আস্থার জায়গাটা ধারণ করতেই তিনি ইতোমধ্যেই গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়সহ নৌকার বিজয় নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। তবে এ আসনে এখনও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে কোনো সাড়া নেই। চয়ন ইসলামের দুই মেয়াদের কর্মকাণ্ডের ঈর্ষনীয় সাফল্যের কারণেই আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ ফের তাকেই চাইছেন জনপ্রতিনিধি হিসেবে। তার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন আওয়ামীলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগের পাশাপাশি সাবেক এমপি চয়ন ইসলাম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে, প্রতি ইউনিয়নে মত বিনিময় শুরু করেছেন। আওয়ামী লীগের দৃশ্যমান উন্নয়নের চিত্র সম্বলিত পোস্টার, লিফলেট হাতে নিয়ে প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। প্রতিদিন দলীয় কর্মী নিয়ে শাহজাদপুর আসনের প্রতিটি মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাওয়ায় আলোচনার শীর্ষে রয়েছেন চয়ন ইসলাম।
গণসংযোগে ব্যস্তসময় পার করছেন এই আসনে ‘৭৩ এর পর নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী সাবেক এই এমপি। তিনি এ আসনে ২০০০ এবং ২০০৮ সালের নবম সংসদে নির্বাচিত হয়েছিলেন। ২০০০ এবং ২০০৮ সালে দুইবার এমপি নির্বাচিত হওয়ার সুবাদে শাহজাদপুরের বিভিন্ন সড়ক পাকা করেছেন। ব্রিজ-কালভার্ট নির্মাণ, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ ও মাদরাসা ভবন নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন উন্নয়মূলক কাজ করেছেন। বিশেষ করে পূর্বাঞ্চলের যমুনা নদী ভাঙনরোধে ১৭৫ কোটি টাকা ব্যয়ে নদী শাসনের কাজ করে শাহজাদপুরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। একাদশ জাতীয় সংসদে মনোনয়ন না পেলেও নিজের অর্থে মানুষের পাশে দাঁড়ানো ও বেকারদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। সব পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের আপন করে নিয়েছেন পরম মমতায়। এসব কারণেই উপজেলার অঙ্গ-সহযোগী সংগঠনের বেশির ভাগ নেতাই এখন চয়ন ইসলামের সঙ্গে। যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও সর্বোপরি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এখন সম্মিলিতভাবে তার সঙ্গে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দুইবারের সংসদ সদস্য চয়ন ইসলাম বলেন, প্রয়াত হাসিবুর রহমান স্বপন একাধারে জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন, তার অকাল প্রয়ানে আওয়ামীলীগসহ সমগ্র উপজেলাতেই একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। আমি চেষ্টা করছি সবাইকে এক কাতারে এনে সমন্বিতভাবে আওয়ামীলীগকে আরো গতিশীল করার পাশাপাশি শাহজাদপুরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে। যুবলীগের সপ্তম কংগ্রেসের সাবেক আহবায়ক চয়ন ইসলাম আরও বলেন, ‘সবাই জানে বর্তমান সরকার প্রতিটি জেলা ও উপজেলায় কি পরিমাণ উন্নয়ন সাধন করেছে। আমরা বলতে চাই, উন্নয়নকে বেগবান রাখতে ও দেশে বিএনপির নৈরাজ্য বন্ধ এবং শান্তি ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করতে হবে। এটাই হবে আমাদের ভোটারদের কাছে আহ্বান। দীর্ঘ ৩০ বছর ধরে দলের জন্য কাজ করেছি। উপজেলা যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখেছি। দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছি। এজন্য তাদের মাঝে আস্থা, বিশ্বাস ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থন রয়েছে আমার প্রতি। আমার অতীত দিনের উন্নয়ন কর্মকাণ্ড দেখে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে শাহজাদপুরের আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো। প্রসঙ্গত, গত ২রা সেপ্টেম্বর বৃহস্পতিবার তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। ইতোমধ্যেই আসনটি শূন্য ঘোষণা করে আগামী ২ নভেম্বর উপ-নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited