শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০৪ পিএম, ২০২১-১০-০৫
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে রহমত আলী হত্যা মামলায় ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় আসামিদের উপস্থিতিতে এই রায় দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির। দণ্ডপ্রাপ্তরা হলেন—তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের নূরুল ইসলাম (৪৭), তার ছেলে মো. হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য জানান। আসামিপক্ষে মামলা পরিচালন করেন অ্যাডভোকেট আব্দুর রহিম শেখ।মামলা সূত্রে জানা গেছে, তাড়াশ থানার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের রহমত আলীর সঙ্গে তার ভাই নূরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতে ২০১৬ সালের ৪ মার্চ শুক্রবার নিজ বাড়িতে রহমতর সঙ্গে নূরুলের পরিবারের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম, তার ছেলে হাসমতুল্লাহ ও হাসান ধারালো অস্ত্র দিয়ে রহমত আলীকে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রহমতের স্ত্রী মোছা. মনোয়ারা খাতুন বাদী হয়ে তাড়াশ থানায় নুরুল, হাসমতুল্লাহ, হাসান ও মাজেদা খাতুনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (৫ অক্টোবর) তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আর মাজেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাাণিত না হওয়ায় খালাস দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited