শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৭ পিএম, ২০২১-১০-০৫
রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের ৮শ ৯৩ জন হতদরিদ্র পরিবারের অন্ত:সত্বা নারী ও ৬০ মাস বয়সী শিশুদের আইএসপিপি-যতœ প্রকল্পের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে শহিদ স্মৃতি এবিএস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবাইদুল রহমান দুলাল (বিএসসি), সদস্য সামসুর আলম (নান্নু),ইউনিয়ন আ’লীগের সভাপতি মোবারক হোসেন, পোস্ট অফিস ও ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট(আইএসপিপি)-যত্ম প্রকল্পের প্রতিনিধিরা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন সময় কুলকান্দি ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওবায়দুল হক বাবু বলেন, নৌকা প্রতিকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়,আজকে অন্ত:সত্বা নারী ও ৬০মাস বয়সী শিশুদের যে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে এটি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি তথা আ’লীগের উন্নয়নের ফসল। তাই আগামীতে যেকোন নির্বাচন আসলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই আ’লীগের প্রতীক,জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিবেন। যাতে জননেত্রী শেখ হাসিনা আবারও আপনাদের সেবা করতে পারে।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় বাস্তবায়নে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ^ ব্যাংক যৌথ অর্থায়নে যতœ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে,সুনির্দিষ্ট সেবা গ্রহনের বিপরীতে নগদ অর্থ প্রদানের মাধ্যমে শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited