চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কচুয়ায় ধর্ষনে অন্তঃসত্ত্বাকে জোরপূর্বক ঔষধ সেবনে গর্ভপাত : গ্রেফতার ১

কচুয়ায় ধর্ষনে অন্তঃসত্ত্বাকে জোরপূর্বক ঔষধ সেবনে গর্ভপাত : গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২১ পিএম, ২০২১-১০-০৭

কচুয়ায় ধর্ষনে অন্তঃসত্ত্বাকে জোরপূর্বক ঔষধ সেবনে গর্ভপাত : গ্রেফতার ১

  মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : চাঁদপুর জেলার কচুয়া থানার জুনাসার গ্রামের মৃত দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ শিপন হোসেন (১৯) গত অক্টোবর ২০২০ ইং হতে জানুয়ারি ২০২১ ইং মাস পর্যন্ত বিভিন্ন সময়ে তার ১৪ বছরের আপন ভাগ্নিকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে। বিভিন্ন সময়ে ধর্ষনের ফলে উক্ত মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি প্রথমে ভিকটিমের মা বুঝতে পেরে তার আপন ভাই চাঁদপুর জেলার কচুয়া থানার জুনাসার গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মোঃ মফিজুল ইসলাম (৩৫) কে জানালে সে বিষয়টি কারো কাছে প্রকাশ করতে নিষেধ করে এবং কাউকে জানালে ভিকটিমের পরিবারকে সমাজ থেকে বিতাড়িত করে দিবে বলে ভয়-ভীতি দেখায়। এরই মধ্যে মোঃ মফিজুল ইসলাম (৩৫) ভিকটিমের পরিবারকে লাকসামে একটি ভাড়া বাড়িতে জোরপূর্বক রেখে আসে এবং সেখানে থাকা অবস্থায় ভিকটিমকে গর্ভপাত করানোর জন্য জোরপূর্বক ঔষধ সেবন করায়। ঔষধ সেবনের ফলে গত ২৪ মে ২০২১ ইং তারিখে ভিকটিমের পেটে ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে ভিকটিম একটি মৃত সন্তান প্রসব করে। বিষয়টি কারো কাছে না বলার জন্য বারবার হুমকি প্রদর্শন করতে থাকে এবং ধর্ষক মোঃ শিপন হোসেন (১৯) কে আত্মগোপনে রাখে।

ভিকটিমের মা বিষয়টি আত্মীয়-স্বজন এবং স্থানীয় বিভিন্ন লোকজনকে জানিয়ে সামাজিকভাবে কোন প্রতিকার ও সাহায্য-সহযোগিতা না পেয়েগত এক সপ্তাহ পূর্বে মোবাইল ফোনে বিষয়টি র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পকে অবহিত করে। তারই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করতে থাকে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৭ অক্টোবর ২০২১ ইং তারিখ রাতেকুমিল্লা জেলার লাকসাম থানার মুদাফফরগঞ্জএবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বানিয়া দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানেধর্ষক মোঃ শিপন হোসেন (১৯) ও তার সহযোগী মোঃ মফিজুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাতাদের অপরাধের বিষয়টি স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়াথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর