চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৫০ পিএম, ২০২১-১০-১২

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় অভিযুক্ত বগুড়ার নন্দীগ্রামের কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেনের শাস্তি দাবি করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার নেতিৃবৃন্দ। আজ ১২ অক্টোবর সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে, আহত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুসহ সারা দেশের শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে চৌমোহনা চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অবিনাশ চন্দ্র দে। সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ খোরশেধ আলী, অর্থ সম্পাদক অসীম দাস, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিশি কান্ত দেব, সহ-আইন সম্পাদক ব্রজ গোপাল দত্ত, কার্যকরী সদস্য বিনয় ভূষন দেব, কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিছবাউর রহমান, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অভয় চরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, পদুনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, মনুমুখ পি.টি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক প্রসেন সুত্রধর, কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক কামাল হোসেন, আমতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিমাশু শেখর দেবরায় প্রমুখ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর বাজারে ভর তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুলের মুখে ঘুষি দেন এবং উত্তেজিত হয়ে নোটিশ খাতা ছিঁড়ে ফেলেন কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর