শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৮ পিএম, ২০২১-১০-১২
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : কুমিল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল ও ১৩ তম গ্রেড অব্যাহত রাখা এবং অর্থ ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের চিঠি বাতিলসহ চার দফা দাবিতে প্রতিবাদী সমাবেশ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।
এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে একই দাবিতে তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে স্মারকলিপি প্রেরণ করেন। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় কুমিল্লা টাউন হল মাঠে মানববন্ধন শেষে দুপুরে টাউন হল মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখা।সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সমিতির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক সুবাশ চন্দ্র দাশ, চট্টগ্রাম জেলা সভাপতি এসএম ইছহাক, ব্রাহ্মণবাড়িয়া সভাপতি রফিকুল ইসলাম, চাঁদপুর সভাপতি আহসান হাবিব, কুমিল্লার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফয়জুন্নেছা সীমাসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited