শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৬ পিএম, ২০২১-১০-৩০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় বেপরোয়া লরির (চট্র মেট্রো-ট- ১১-৪২২৬) সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে আলী আকবর (২৪) নামে এক সবজি ব্যবসায়ীর ঘটনাস্থলে মৃত্যু ও তার ছোট ভাই শাহিন মিয়া (১৯) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনার দীর্ঘ ১ মাসেও গাড়ীর চালক ও মালিককে সনাক্ত করতে পারেনি কমলগঞ্জ থানার পুলিশ। জানা যায়- উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের আব্দুল খালিক মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আলী আকবর ও তার ভাই শাহিন গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় টমটম চালিয়ে শ্রীমঙ্গল থেকে নিজের দোকানের জন্য মালামাল ক্রয় করে কমলগঞ্জ ফিরছিলেন। টমটম গাড়িটি মাগুরছড়া এলাকা অতিক্রম করার সময় শ্রীমঙ্গলমুখী ট্রাক টমটমটিকে চাপা দেয়। এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে ( মামলা নং-০১, তারিখ ঃ ০২/১০/২০২১)। ট্রাকটি পূবালী ব্যাংক, ঢাকা মহাখালী এর নামে রয়েছে। মালিক ও চালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited