চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় ৯ ইউপিতেই আওয়ামী লীগে বিদ্রোহী স্বতন্ত্রে বিএনপির মনোনয়ন দাখিল

হোমনায় ৯ ইউপিতেই আওয়ামী লীগে বিদ্রোহী স্বতন্ত্রে বিএনপির মনোনয়ন দাখিল

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪৪ পিএম, ২০২১-১১-০৩

হোমনায় ৯ ইউপিতেই আওয়ামী লীগে বিদ্রোহী স্বতন্ত্রে বিএনপির মনোনয়ন দাখিল

মোর্শেদুল ইসলাম শাজু : কুমিল্লার হোমনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন। এতে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের প্রত্যেকটিতেই আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের বিপরিতে একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপরদিকে বিএনপি সরাসরি নির্বাচনে না গেলেও স্বতন্ত্রভাবেই নির্বাচনে অংশগ্রহণ করছেন বিএনপি এবং ৪ টিতে জাতীয় পার্টির প্রার্থীরা। 
রিটার্নিং অফিসারদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- ১ নং মাথাভাঙা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক বর্তমান চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া; বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুব লীগ নেতা স্বপন খান এবং বিএনপির সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা। ২নং ঘাগুটিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন রনি (নৌকা); বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগ নেতা ইউনুছ মিয়া স্বাধীন, এবং বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নেতা আমান উল্লাহ। ৩ নং দুলালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগর (নৌকা); বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগ নেতা সজিব রানা ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান। ৪ নং চান্দেরচর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোজাম্মেল হক (নৌকা); বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার মোল্লা এবং মাওলানা আবদুল কুদ্দুস বিএনপি। ৫ নং আছাদপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিকুর রহমান (নৌকা), বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা জালাল উদ্দিন পাঠান এবং সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বিএনপি। ৬ নং নিলখী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার (নৌকা); বিদ্রোহী প্রাথী যুব লীগ নেতা মো. লাখ মিয়া। ৭ নং ভাষানিয়া ইউনিয়নে আবদুল আউয়াল (নৌকা); তিন জন বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও যুব লীগ নেতা কামরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক হোসেন সরকার এবং সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ বিএনপি। ৮ নং ঘাড়মোড়া ইউনিয়নে একেএম মনিরুজ্জামান (নৌকা); দুই জন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা মর্তুজা হাসান ও মৎস্যজীবী লীগ নেতা মোস্তফা কামাল এবং বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা বিএনপি। ৯ নং জয়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা (নৌকা); বিদ্রোহী প্রাথী আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ধনু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে সুষ্ঠুভাবে ৪৬৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে মোট ৫১, সংরক্ষিত সদস্য ৯৬ ও সাধারণ সদস্য পদে ৩১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ৯, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭, জাতীয় পার্টি ৪, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১ এবং স্বতন্ত্রভাবে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
 নির্বাচনে প্রার্থ ীরা হলেন মাথাভাঙ্গা ইউপি : নাজিরুল হক ভূঁইয়া নৌকা, স্বপন খান বিদ্রোহী এবং জাহাঙ্গীর আলম মোল্লা বিএনপি। নিলখী ইউপি : জালাল উদ্দিন খন্দকার নৌকা, বিদ্রোহী লাখ মিয়া . জয়পুর ইউপি : তাইজুল ইসলাম মোল্লা নৌকা, বিদ্রোহী দেলোয়ার হোসেন, ভাষানিয়া ইউপি: আবদুল আউয়াল নৌকা, বিদ্রোহী কামরুজ্জামান, সাদেক সরকার ও কামরুল ইসলাম এবং বিএনপি আবু নাসের ওয়াহেদ. চান্দেরচর ইউপি : মোজাম্মেল হক নৌকা, বিদ্রোহী আবুল বাসার এবং বিএনপি মাওলানা আবদুল কুদ্দুস, দুলালপুর ইউপি: জসীম উদ্দিন সওদাগর নৌকা, বিদ্রোহী সজিব রানা ও হাবিবুর রহমান, আছাদপুর ইউপি : ছিদ্দিকুর রহমান নৌকা, বিদ্রোহী জালাল উদ্দিন পাঠান এবং বিএনপি জহিরুল ইসলাম। ঘাড়মোড়া ইউপি : একেএম মনিরুজ্জামান নৌকা, বিদ্রোহী মর্তুজা হাসান ও মোস্তফা কামাল এবং বিএনপি মো. শাহজাহান মোল্লা, ঘাগুটিয়া ইউপি: ইকবাল হোসেন রনি নৌকা, বিদ্রোহী ইউনুছ মিয়া এবং বিএনপি মফিজুল ইসলাম গণি ও আমান উল্লাহ। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর