শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৯ পিএম, ২০২১-১১-০৪
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার বণিক সমিতির সভাপতি নাজমুল হাসানকে কুপিয়ে হত্যা করার প্রদান আসামী তফাজ্জুল আলী (৩৫) ও তার এক সহযোগী খালেদ মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে জেলা পুলিশের একটি চৌকস অভিযানিক দল ঢাকা কমলা পুর এলাকা থেকে আজ ৪ নভেম্বর ভোর রাতে। আজ ৪ নভেম্বর দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান- গত ৩১ অক্টোবর দুপুর দেড় টার সময় বাজার বণিক সমিতির সভাপতি নাজমুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং পরবর্তীতে তিনি মৃত্যু বরণ করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সারাদেশে আলোড়ন তেরি হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই শামসুল হক (৪৪) বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা ( নং- ০১, তারিখ ঃ ০১/১১.২০২১ইং) দায়ের করেন। এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতদের অবস্থান সনাক্ত করে আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতে পুলিশ হেডকোয়াটার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মোজাহিদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ঢাকার কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার মূল আসামী তফাজ্জুল আলী (৩৫) ও তার এক সহযোগী খালেদ মিয়া (৫৩) সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তফাজ্জুল আলীর কাছ থেকে ১টি পাসপোর্ট, এমিরেটস এয়ারলাইন্সের টিকেট, ২টি ড্রাইভিং লাইসেন্স, ২টি মোবাইল ফোন, ৫ টি দেশি-বিদেশি সিমকার্ড ও ৩৩৮ দিরহাম উদ্ধার করা হয়। সহযোগী খালেদ মিয়ার কাছ থেকে নগদ ১৯ হাজার ৩০০ টাকা, একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তফাজ্জল আলী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে জানায় বিগত ২ জুন ২০২০ তারিখ নিহত নাজমুল আসামি জুয়েলের উপর হামলা করে পঙ্গু করে দেয়। মূলত প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা থেকে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। আসামিরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১০/১৫ দিন আগে থেকে ভিকটিমকে নজরদারি করতে থাকে। ঘটনার দিন হামলা পরিকল্পনার অংশ হিসাবে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসে করে চৈত্রঘাট কালী মন্দিরের সামনে অপেক্ষা করতে থাকে। ঐদিন বাজার কিছুটা জনশূন্য হলে ভিকটিম নাজমুলকে একা পেয়ে তফাজ্জলের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে দ্রুত সটকে আত্মগোপনে চলে যায়। জিজ্ঞাসাবাদে তফাজ্জল আরো জানায়- পূর্বপরিকল্পনা অনুযায়ী বিদেশে পলায়নের জন্য আগে থেকেই পে¬নের টিকেট কাটা ছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, তদন্ত সোহেল রানা, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ বদরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। উলে¬খ্য- গত ১ নভেম্বর ২০২১ ভোররাতে হত্যাকান্ডে ব্যবহৃত ও মাইক্রোবাস সহ এজাহারনামীয় ২ জন আসামী জুয়েল (৪৫) ও কাজী আমির হোসেন হীরা(৪০) কে গ্রেফতার করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited