শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:০৪ পিএম, ২০২২-০২-০৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)’র প্রধান চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে শনিবার সাক্ষাৎ করেছেন।
বেইজিংয়ে সাক্ষাতকালে তারা কোভিড- ১৯ এবং মহামারির উৎস নিয়ে স্থগিত তদন্তের বিষয়ে কথা বলেছেন।
ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ২০২২ সালের উইন্টার অলিম্পিকিস এর জন্য বেইজিং সফর করছেন।
টুইটারে তিনি উভয়ের সাক্ষাতের ছবি পোস্ট করে বলেছেন, আমরা কোভিড -১৯ নিয়ে কথা বলেছি। এছাড়া চলতি বছর বিশ্ব জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে।
টেডরস আরো বলেন, কোভিড -১৯ এর উৎস নিয়ে তদন্তের বিষয়ে আরো নিবিড় সহযোগিতা নিয়েও কথা হয়েছে।
এদিকে এই বৈঠক সম্পর্কে চীনা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, মহামারি মোকাবেলায় বিভিন্ন দেশের মধ্যে আরো সংহতি, সহযোগিতা ও বোঝাপড়ার আহ্বান জানিয়েছেন লি।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারির পর টেডরস প্রথমবারের মতো চীন সফরে গেলেন। চীনের উহানে প্রথম করোনা শনাক্তের কয়েক সপ্তাহের মধ্যে তার ওই সফরটি অনুষ্ঠিত হয়েছিল।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited