শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:৪৪ পিএম, ২০২২-০২-০৮
চলতি বছর ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হচ্ছে। এর মধ্যে ক্রিকেটের সব থেকে আকর্ষণীয় ভারত ও পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে ছিল ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তানের খেলা মানেই বিশ্ব ক্রিকেট জুড়েই তুমুল উত্তেজনা। আর সেই উত্তেজনার প্রমাণ পাওয়া গেল আবারও, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট
বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই টিকিট শেষ। প্রতিবেদনে বলা হয়, টিকিট বিক্রি শুরুর মাত্র ১ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ।
সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে।
এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে।
অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি -গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে সিডনিতে। একই দিন পার্থে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচও। ৯ এবং ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটি হবে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ১৩ নভেম্বর মেলবোর্নে আয়োজিত হবে ফাইনাল।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited