শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:২১ পিএম, ২০২২-০২-১০
শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের অবস্থান শক্ত করেই চলেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে পেপ গার্দিওলার দল।
২৪ ম্যাচে ১৯ জয় আর ৩ ড্রয়ে এখন ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি। ২২ ম্যাচে ১৪ জয়, ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল।
ম্যাচে বল দখল কিংবা শটে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকলেও গোল পাচ্ছিল না সিটি। কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন, এমেরিক লাপোর্তেরা একের পর এক সুযোগ মিস করছিলেন।
অবশেষে প্রথমার্ধের ৪০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল তুলে নেন রিয়াদ মাহরেজ।
দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। এই গোলেও ছিল সৌভাগ্যের ছোঁয়া। প্রতিপক্ষ গোলরক্ষক রায়া সতীর্থের ব্যাকপাস ভুল করে তুলে দেন রহিম স্টার্লিংয়ের পায়ে।
সঙ্গে সঙ্গেই ইংলিশ ফরোয়ার্ডের শট রায়া ঝাঁপিয়ে পড়ে আটকালেও ফিরতি বলে পা ছুঁইয়ে দেয়ার সুযোগ মিস করেননি ডি ব্রুইন। উল্লাসে মাতে ম্যান সিটি শিবির। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited