চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে : আইজিপি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:৫৯ এএম, ২০২২-০২-২৪

জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের জন্য ঢাকায় জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে একটি ক্রীড়া কমপ্লেক্স করার লক্ষ্যে কাজ করা হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। থাকবে একাধিক স্টেডিয়াম। যাতে করে পুলিশের আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক খেলাগুলোকে হোস্ট করা যায়’।

আইজিপি বুধবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ ও বার্ষিক পুলিশ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এবার যাদের কনস্টেবল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তাদের উচ্চতা আশাব্যঞ্জক। তাদের গড় উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। খেলাধূলার বেলায় শারীরিক সামর্থ ও উচ্চতা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন,  যাদের এবার সাব ইন্সপেক্টর হিসেবে নেয়া হচ্ছে, তাদের থেকে ভালো উচ্চতা ও মেধার কিছু অংশকে যদি খেলাধূলায় আকৃষ্ট করা যায়, তাহলে পুলিশ স্পোর্টসের যে ঐতিহ্য ও গৌরব রয়েছে এটি আরও সুসংহত হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে’।

বার্ষিক পুলিশ সমাবেশের প্রথম পর্যায়ে মনোরম প্যারেড প্রদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশের চৌকোষ প্যারেড দল এবং  বিভিন্ন খেলাধুলার ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এরআগে বেলুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন আইজিপি। এছাড়া পুলিশ লাইন মাঠে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর