শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩৯ এএম, ২০২২-০৩-০২
রাশিয়ার অভিযান শুরুর পর ইউক্রেন থেকে অসংখ্য মানুষ সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে পৌঁছেছে।
ইউক্রেনে পড়াশুনা করছেন এমন একজন বাংলাদেশি শিক্ষার্থী শেখ খালিদ ইবনে সেলিম।
তিনি জানান, দুদিন পায়ে হেঁটে পোল্যান্ড সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তিনিসহ অসংখ্য মানুষ।
তিনি বলেন, পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার সময় কোনো কোনো জায়গায় ৩০-৩৫ কিলোমিটার আবার কোনো কোনো জায়গায় ৩৮-৪০ কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন ছিল। আবার সীমান্তের দিক থেকে আসার সুযোগ ছিল না। যারা সীমান্তের দিকে যাচ্ছিলেন তাদের মধ্যে সামর্থ্যবান নারী পুরুষকে হেঁটে যেতে হবে। এই ছিল পরিস্থিতি।
সংবাদমাধ্যম বিবিসিকে ইবনে সেলিম বলেন, ঘটনাটি না দেখালে বোঝানো যাবে না। ইউক্রেনিয়ান, আফ্রিকান, আরব, বাংলাদেশিদের হাঁটতে দেখেছি। আমরা নিজেরা হেঁটেছি ২৭ কিলোমিটারের মতো। গুগল ম্যাপে দেখানো হচ্ছিলো ২৭ কিলোমিটার, কিন্তু যে সাইনবোর্ড তা দেখে মনে হচ্ছিলো ৩০-৩৫ কিলোমিটার।
ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। রাশিয়ার অভিযান শুরুর পর পোল্যান্ডের ওয়ারসতে বাংলাদেশ দূতাবাস থেকেই ইউক্রেনে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিলো।
জানা গেছে, পোল্যান্ড সরকার ইউক্রেনে বসবাসরত বিদেশি নাগরিকদের ১৫ দিনের জন্য ট্রানজিট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেন তারা দেশে চলে যেতে পারেন। ইতোমধ্যে বেশ কিছু বাংলাদেশি পোল্যান্ডে এসে পৌঁছেছেন। পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা বিবিসিকে আগেই জানিয়েছিলেন যে, ইউক্রেনে হাজার দেড়েক বাংলাদেশি রয়েছে। যাদের মধ্যে শ পাঁচেকের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited