শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৩:২৯ পিএম, ২০২২-০৩-০৩
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
আঙুলের ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ফলে আজই শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পারলেন না মুশফিক।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হলো মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলির। দেশের হয়ে ৩টি করে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ইয়াসিরের। তবে মুনিমের জন্য আজ প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
আফগানিস্তানের হয়েও দু’জনের টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। তারা হলেন- দারউইশ রাসুলি ও আজমতুল্লাহ ওমারজাই।
টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম, সাকিব আল হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মাহেদি হাসান, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আজমতুল্লাহ ওমারজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited