শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১১:৩৬ এএম, ২০২২-০৩-০৬
লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে কার্লো আনচেলত্তির দল।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। একটি করে গোল করেছেন কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। তবে ম্যাচের প্রথম গোলটি এসেছিল সোসিয়েদাদের মিকেল ওয়ারজালের পা থেকে।
রক্ষণের ভুলে শুরুর ১০ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে নেন ওয়ারজাবাল। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল এদুয়ার্দো কামাভিঙ্গার গোলে সমতা ফেরায়। ৪০তম মিনিটে পোস্টের ৩৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন কামাভিঙ্গা। এর তিন মিনিট বাদেই ব্যবধান বাড়ান লুকা মদ্রিচ। ২৫ গজ দূর থেকে বাম পায়ের বাঁকানো শটে দুরের পোস্টের উপরের দিকে বল জালে জড়ান এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ৭৬তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের ভেতর ফাউল করার পেনাল্টি পায় আনচেলত্তির দল। পেনাল্টি থেকে স্বাগতিকদের তৃতীয় গোল এনে দেন বেনজেমা। ৭৯তম মিনিটে সোসিয়েদাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি নামা আসেনসিও। এই নিয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আরো মজবুত করল রিয়াল। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া এবং ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে সোসিয়েদাদ। ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited