শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৪০ এএম, ২০২২-০৩-০৮
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দারা ৭টি স্বর্ণের বার ও ১ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করেছেন।
সোমবার (৭ মার্চ) ‘বিএস ৩৪৬’ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আরমান উদ্দিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের পর বি-শিফটের কাস্টমস গোয়েন্দাদের সন্দেহ হলে দেহ তল্লাশি করা হয়।
কিন্তু অবৈধ কিছু পাওয়া যায়নি। এরপর তার ব্যাগেজ কায়িক পরীক্ষা করলে পলিথিন ব্যাগের ভেতর ৭ পিস স্বর্ণের বার এবং ১ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক একেএম সুলতান মাহামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের সার্বিক সহযোগিতায় শারজাহ থেকে আসা যাত্রীর কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি এবং আসামি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited