শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩০ পিএম, ২০২২-০৩-১৩
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক করেন বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা
বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠকে বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক) মেয়র রবার্ট সোরিন নেগোইতা এ আগ্রহ প্রকাশ করেন।
রোববার (১৩ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন ডিএসসিসি প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ উপস্থিত ছিলেন। অপরদিকে বুখারেস্টের মেয়রের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বুখারেস্ট পুলিশের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।
বৈঠকে মেয়র রবার্ট নেগোইতা বুখারেস্টে দক্ষ-অদক্ষ শ্রমিকসহ পরিচ্ছন্নতাকর্মীর চাহিদা রয়েছে বলে জানান। তিনি বাংলাদেশ থেকে সেই চাহিদার একাংশ পূরণের আগ্রহ ব্যক্ত করেন। এ সময় মেয়র শেখ তাপস তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে আজ (রোববার) সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা ও তার সফরসঙ্গীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী, দক্ষিণ সিটির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো রফিকুল ইসলাম বাবলা, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের, অঞ্চল-১ নির্বাহী মিথুন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে রোমানিয়ার মেয়র বঙ্গবন্ধু ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। সবশেষ তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে তার মন্তব্য লিখেন।
এরপরে বুখারেস্টের মেয়র দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে আসলে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তাকে স্বাগত জানান।
ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের আমন্ত্রণে বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা শনিবার সন্ধ্যায় ৫ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশ সফর শেষে আগামী ১৭ তারিখে বুখারেস্ট ফিরে যাবেন।
ঢাকায় অবস্থানকালীন তিনি দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া দক্ষিণ সিটির সঙ্গে বুখারেস্টের মধ্যকার ‘সিস্টার সিটি’ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, এফবিসিসিআই, ডিসিসিআই-সহ সরকারের একাধিক সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে একাধিক অনুষ্ঠান ও বৈঠকে মিলিত হবেন বুখারেস্টের মেয়র।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited