চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাকিস্তানকে হারানোর পর র‍্যাংকিংয়েও এগুলেন পিংকি-জ্যোতিরা 

স্পোর্টস ডেস্ক:    |    ০৫:১০ পিএম, ২০২২-০৩-১৫

পাকিস্তানকে হারানোর পর র‍্যাংকিংয়েও এগুলেন পিংকি-জ্যোতিরা 

চলতি নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। সোমবার পাকিস্তান নারী দলকে ৯ রানে হারিয়েছে তারা। এ জয়ে বড় অবদান রেখে আইসিসি র‍্যাংকিংয়েও সুখবর পেয়েছেন ফারজানা হক পিংকি, নিগার সুলতানা জ্যোতিরা।

মঙ্গলবার ঘোষণা করা হয়েছে নারী ক্রিকেটে ব্যাটিং, বোলিং বিভাগে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ফিফটি করে ব্যাটিং র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন ফারজানা পিংকি। বর্তমানে ক্যারিয়ার সর্বোচ্চ ৫৩১ রেটিং নিয়ে ২২ নম্বরে রয়েছেন তিনি।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে পিংকিই। এছাড়া ৯ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে উঠেছেন নিগার সুলতানা জ্যোতি। সালমা খাতুন ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৬৯ নম্বরে। ওপেনার শারমিন আক্তার সুপ্তা ১ ধাপ এগিয়ে রয়েছেন ৬৪ নম্বরে। রুমানা আহমেদ অবশ্য ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩২ নম্বরে।

বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে রয়েছেন সালমা খাতুন। তিনি ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। এছাড়া ২ ধাপ এগিয়ে রুমানা ৩২ নম্বরে উঠে এসেছেন। নিজের ৩৯তম অবস্থান ধরে রেখেছেন জাহানারা আলম। নাহিদা আক্তার এক ধাপ পিছিয়ে নেমেছেন ৪১ নম্বরে।

আর অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে সেরা বিশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রুমানা আহমেদ। তিনি ১৯১ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ১৫ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি। তার ঝুলিতে রয়েছে ৪৫২ রেটিং পয়েন্ট।

এছাড়া ব্যাটিং র‍্যাংকিংয়ে ৭৩১ রেটিং নিয়ে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার এলিসা হিলি। বোলারদের র‍্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন। তার রেটিং পয়েন্ট ৭৫৩।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর